বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় থানায় অভিযোগ করায় বাদীকে প্রাণনাশের হুমকি

  • আপলোড তারিখঃ ২৭-০৪-২০২৩ ইং
আলমডাঙ্গায় থানায় অভিযোগ করায় বাদীকে প্রাণনাশের হুমকি
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় স্বামী পরিত্যক্তা হামিদা খাতুনের ছয়টি নারকেল গাছে বিষ দিয়ে মারার অভিযোগ উঠেছে। উপজেলার ডাউকি ইউনিয়নের বকশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। গত মঙ্গলবার ভুক্তভোগী হামিদা খাতুন এ ঘটনায় প্রতিবেশী তাইজাল ও তার ছেলে সুজনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এতে ক্ষিত হয়ে তারা তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন হামিদা। তিনি একই গ্রামের মৃত শীতল মন্ডলের মেয়ে। হামিদা খাতুন বলেন, ‘৫ বছর ধরে বকশিপুর স্কুলপাড়ায় ১৫ কাঠা জমি কিনে একটি টিনের ঘরে বসবাস করছি। আমার জমির ওপর থাকা ৬টি নারকেল গাছ প্রতিবেশী তাইজাল ও তার ছেলে সুজন কেটে নেওয়ার জন্য চাপ দিচ্ছিল। এ নিয়ে তাদের সঙ্গে ঝগড়া হয়। গতকাল হঠাৎ নারকেল গাছের পাতাসহ গাছের মাথা পুড়ে যাওয়া দেখি। পরে প্রতিবেশীর মাধ্যমে জানতে পারি তাইজালের ছেলে সুজন গাছে উঠেছিল। তাই এ ঘটনায় সুজন ও তার পিতা তাইজালের নামে থানায় অভিযোগ করি। এতে ক্ষিপ্ত হয়ে তাইজাল ও তার ছেলে সুজন এবং সামছোদ্দিনের ছেলে মিনাজ আমাকে প্রাণনাশের হুমকি দেয়। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করছি।’


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ