বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আ.লীগ দেশ ও জনগণের উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী

  • আপলোড তারিখঃ ২৬-০৪-২০২৩ ইং
আ.লীগ দেশ ও জনগণের উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সাথে তিনি মতবিনিময় করেন। এসময় বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি বলেন, ‘আমাদের কর্মীরা সবসময় গরিব, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। আমাদের ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ জনগণের পাশে থেকে রাজনীতি করে আসছে। আওয়ামী লীগ দেশ ও জনগণের উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে ও স্মার্ট বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন বিএনপি-জামায়াত দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার পাঁয়তারা করছে। সরকারকে বেকায়দায় ফেলতে তারা মরিয়া হয়ে উঠেছে। তোমরা যারা আমার কর্মী তোমাদেরকে বলছি, তোমরাও সজাগ থাকবে। যেকোন মূল্যে মুক্তিযুদ্ধের চেতনার সরকারের পাশে থেকে দেশকে এগিয়ে নিতে হবে।’ এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম, শাহ আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, জেলা পরিষদের সদস্য মঞ্জুনুর রহমান জাণ্টু, সাবেক প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, মৎস্যজীবী লীগের জেলা আহ্বায়ক শাহাবুল হক, সাবেক সদস্য মিজানুর রহমান, পরিমল কুমার কালু ঘোষ, বণিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিণ্টু, মাহমুদুল হাসান চঞ্চল, আসিকুর রহমান ওল্টু, তরিকুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভা শেষে এমপি ছেলুন জোয়ার্দ্দার নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বধ্যভূমিতে বেশ কিছু সময় অতিবাহিত করেন। এবং বধ্যভূমির সৌন্দর্য্য বর্ধনে কী কী করা যায়, সে বিষয়ে আলোচনা করেন। তিনি দ্রুত বধ্যভূমি পার্কের কাজ সমাপ্ত করতে নির্দেশ দেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ