জীবননগর মিনাজপুর জামে মসজিদ নির্মাণকাজের উদ্বোধন
- আপলোড তারিখঃ
২৬-০৪-২০২৩
ইং
জীবননগর অফিস:
জীবননগর মিনাজপুর কেন্দ্রীয় জামে মসজিদ নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদ নির্মাণকাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি মো. আলী আজগার টগর। এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মো. হাফিজুর রহমান, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোর্তুজা প্রমুখ।
কমেন্ট বক্স