বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঈদে চুয়াডাঙ্গায় ডিসি-এসপির ব্যস্ত সময় পার

  • আপলোড তারিখঃ ২৫-০৪-২০২৩ ইং
ঈদে চুয়াডাঙ্গায় ডিসি-এসপির ব্যস্ত সময় পার
নিজস্ব প্রতিবেদক: ঈদে ব্যস্ত সময় পার করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও পুলিশ সুপার। নিজ কর্মস্থল চুয়াডাঙ্গাতেই ঈদ উদ্যাপন করেছেন জেলা প্রশাসন ও জেলা পুলিশের এই দুই শীর্ষ কর্মকর্তা। জানা গেছে, ঈদের দিন চুয়াডাঙ্গা জেলা কারাগার পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। পরিদর্শনকালে তিনি বন্দীদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। তিনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বন্দীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরে তিনি সপরিবারে ‘জেলা শিশু পরিবার’ পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান ও জেলা প্রশাসক পত্নী মেহেনাজ খান বাঁধন শিশু পরিবারে অবস্থানরত শিশু-কিশোরীদের মাঝে মিষ্টি বিতরণ ও ‘ঈদি’ প্রদানসহ উন্নতমানের খাবার পরিবেশন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। `` এদিকে, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন পুলিশ লাইন্স জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। পবিত্র ঈদের নামাজ আদায় করে সহকর্মীদের সাথে কোলাকুলি ও কুশল বিনিময় শেষে ছুটে যান ঈদের দিনে দায়িত্বরত সহকর্মীদের ডিউটি পোস্টে। পর্যায়ক্রমে সকলের সাথে কুশল বিনিময়, কোলাকুলি ও নিজ হাতে মিষ্টিমুখ করান। পরে পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ও পুলিশ সুপার পত্মী ফরিদা ইয়াসমিন পুলিশ লাইন্স মেসে জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্সের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজ করেন। এছাড়াও, Dhaka University Students Association of Chuadanga (DUSAC)-এর অনুজ প্রতিম শিক্ষার্থীরা পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে নিজ নিজ বাড়িতে (চুয়াডাঙ্গা) আসলে একই বিশ্ববিদ্যালয়ের অগ্রজ হিসেবে পুলিশ সুপারের সাথে বাংলোতে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এসময় পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন এবং পুলিশ সুপারের সহধর্মিণী পুনাক সভানেত্রী ফরিদা ইয়াসমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নেহের শিক্ষার্থীদের সাথে আলাপচারিতায় কিছুটা সময় কাটান।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ