হরিণাকুণ্ডুতে ঈদ উপলক্ষে ভিজিএফ-এর চাল বিতরণ
- আপলোড তারিখঃ
১৯-০৪-২০২৩
ইং
প্রতিবেদক, হরিণাকুণ্ডু:
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ও কাপাশাটিয়া ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার তাহেরহুদা ও কাপাশাটিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এই চাল বিতরণ করে। তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুর রাশেদ জানান, গতকাল ঈদ উপহার হিসেবে ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে। কাপাশাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত দৌলা ঝণ্টু জানান, ভিজিএফ, ভিজিডি, টিসিবি, ফেয়ারপ্রাইজ মিলে এই উপহার বিতরণ করা হয়েছে।
কমেন্ট বক্স