রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা পৌর মেয়র জিপু চৌধুরীর সাথে দর্শনা মোটর শ্রমিক ইউনিয়নের : নব-নির্বাচিত নেতৃবৃন্দের শুভেচ্ছা ও মতবিনিময়

  • আপলোড তারিখঃ ০৯-০৮-২০১৭ ইং
চুয়াডাঙ্গা পৌর মেয়র জিপু চৌধুরীর সাথে দর্শনা মোটর শ্রমিক ইউনিয়নের : নব-নির্বাচিত নেতৃবৃন্দের শুভেচ্ছা ও মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপুর সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছে দর্শনা মোটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর মেয়রের কার্যালয়ে উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সভাপতি আব্দুল মোতালেব হোসেন, সহসভাপতি মিনারুল ইসলাম মিনা, আবুল হোসেন, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন ড্রাইভার, যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন, সহ-সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার ও দপ্তর সম্পাদক আবু সাঈদ, কোষাধ্যক্ষ ড্রাইভার লিটন, কার্যকারি সদস্য ওয়াসিম, শহিদুল ইসলাম, গিয়াস উদ্দিন, মন্টু হোসেনসহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন। পৌর মেয়র জিপু চৌধুরী নব-নির্বাচিত নেতৃবৃন্দের প্রতি সাংগঠনিক কার্যক্রম বেগবান করে শ্রমিকদের অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান। সাথে সাথে পৌর পরিষদের পক্ষ থেকে তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক