বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এমপি টগরের ভাই রফিকুলের ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ১৮-০৪-২০২৩ ইং
এমপি টগরের ভাই রফিকুলের ইন্তেকাল
প্রতিবেদক, দামুড়হুদা: চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগরের ভাই রফিকুল ইসলাম (৬২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ভাই, বোন, স্ত্রী, দুই সন্তান ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। জানা গেছে, দামুড়হুদা উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত ওহাব ওস্তাগারের ফুল ছেলে রফিকুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে ৫ মাস ধরে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। তিন দিন আগে তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন। গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে বাড়িতেই তার মৃত্যু হয়। আজ (বুধবার) সকাল ৯টায় রঘুনাথপুর ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ