বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গড়াইটুপিতে হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফএ’র চাল বিতরণ

  • আপলোড তারিখঃ ১৮-০৪-২০২৩ ইং
গড়াইটুপিতে হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফএ’র চাল বিতরণ
প্রতিবেদক, তিতুদহ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ২০২২-২০২৩ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গড়াইটুপিতে দুস্থ ও হতদরিদ্র পরিবারের মধ্যে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফএ’র চাল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার গড়াইটুপি ইউনিয়ন পরিষদ চত্বরে ১ হাজার ৭৪৯ জনের মধ্যে চাল বিতরণ করা হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার একাডেমিক সুপারভাইজার ও ট্যাগ অফিসার সোহেল আহমেদ, গড়াইটুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান রাজু, গড়াইটুপি ইউনিয়ন পরিষদের সচিব হাফিজুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, ইউনিয়ন পরিষদের সদস্য হাফিজুর রহমান, ফারুক হোসেন চাঁন, মহিলা সদস্য নাসিমা, মৌসুমি খাতুন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ