ঝিনাইদহ কেন্দ্রীয় ঈদগাহে ২৫০টি ফ্যান দিলেন পৌর মেয়র
- আপলোড তারিখঃ
১৮-০৪-২০২৩
ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম অ্যাডভোকেট আমির হোসেন মালিথার মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। গতকাল সোমবার ইদগাহ কমিটির সভায় এই শোক প্রস্তাব উত্থাপিত হলে তা গৃহীত হয়। সভায় পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল কন্ঠভোটে ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এসময় তিনি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ২৫০টি সিলিং ফ্যান দেওয়াসহ সাজসজ্জা করবেন বলে জানান। এদিকে ২৭ রমজান বেলা ১০টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করবেন জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম।
কমেন্ট বক্স