বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সৃজনশীল মেধা অন্বেষণ পরীক্ষার প্রস্তুতি সভা

  • আপলোড তারিখঃ ১৮-০৪-২০২৩ ইং
চুয়াডাঙ্গায় সৃজনশীল মেধা অন্বেষণ পরীক্ষার প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় জেলা পর্যায়ে সৃজনশীল মেধা অন্বেষণ পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপিতত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কবির হোসেন, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল হাসান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম প্রমুখ। সভায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, আগামী ২ মে ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা জেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে। বিচারক নির্ধারণ করা হয়েছে। উপজেলা পর্যায়ের প্রতিযোগিতাসহ প্রায় সকল প্রস্তুতি শেষ হয়েছে। আমরা আশা করছি, আমাদের জেলার শিক্ষার্থীরা সারাদেশেও ভালো করবে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ