আলমডাঙ্গায় ২৯৫ কেজি চোরাই চালসহ নারী আটক
- আপলোড তারিখঃ
১৭-০৪-২০২৩
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ২৯৫ কেজি চোরাই চাল উদ্ধার হয়েছে। এসময় আনোয়ারা খাতুন (৪০) নামের এক নারীকে আটক করা হয়। গতকাল রোববার বেলা দুইটার দিকে উপজেলা কালিদাশপুর ইউনিয়নের পারকুলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত নারী পারকুলা গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এসআই মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পারকুলা গ্রামের অভিযান পরিচালনা করে। অভিযান টের পেয়ে আনোয়ারা খাতুন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তাকে আটক করা হয় এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে আনোয়ারার নিজ ঘর থেকে চোরাই মজুদকৃত ২৯৫ কেজি চাল উদ্ধার হয়। আটককৃত আসামির বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
কমেন্ট বক্স