সমীকরণ প্রতিবেদক:
খুলনা রেঞ্জের ১০ জেলার মধ্যে শ্রেষ্ঠ জেলা, শ্রেষ্ঠ সার্কেল ও শ্রেষ্ঠ থানার কৃতিত্ব অর্জন করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ। গতকার শনিবার সকাল ১০টায় খুলনা ডিআইজি কার্যালয়ের কনফারেন্স রুমে খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হকের সভাপতিত্বে মার্চের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মার্চ মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে চুয়াডাঙ্গা এবং জানুয়ারি মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল হিসেবে চুয়াডাঙ্গা সদর সার্কেল ও শ্রেষ্ঠ থানা হিসেবে চুয়াডাঙ্গা সদর থানাকে পুরস্কৃত করা হয়েছে।
[caption id=`attachment_224193` align=`alignnone` width=`1024`]

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান শ্রেষ্ঠ সার্কেল[/caption]
এসময় খুলনা রেঞ্জের রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম’র নিকট হতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন শ্রেষ্ঠ জেলার পুরস্কার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান শ্রেষ্ঠ সার্কেলের ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল শ্রেষ্ঠ থানার পুরস্কার গ্রহণ করেন।
[caption id=`attachment_224194` align=`alignnone` width=`1024`]

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল শ্রেষ্ঠ থানা[/caption]
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) ইকবাল, খুলনা আরআরএফ-এর কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) নওরোজ হাসান তালুকদার, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) আতিকুর রহমান মিয়াসহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং খুলনা রেঞ্জের ১০টি জেলার পুলিশ সুপারবৃন্দ।