বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে মাইটিভির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • আপলোড তারিখঃ ১৬-০৪-২০২৩ ইং
জীবননগরে মাইটিভির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
জীবননগর অফিস: মাইটিভির ১৪তম বর্ষে পদার্পণ উপলক্ষে জীবননগরে অসহায় ছিন্নমূল মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে মাইটিভির প্রতিনিধি মিঠুন মাহমুদের আয়োজনে জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নে আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়। মাইটিভির প্রতিনিধি মিঠুন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মন্জু। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা, ব্যবসায়ী মিকাইল ইসলাম পারুল, কেডিকে ইউপির সদস্য আব্বাস আলী ও ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী কামরুজআজামন যুদ্ধ। পরে মাইটিভির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ