বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় গ্রামীনফোন ডিস্ট্রিবিউশন অফিসে চুরি

  • আপলোড তারিখঃ ১৬-০৪-২০২৩ ইং
আলমডাঙ্গায় গ্রামীনফোন ডিস্ট্রিবিউশন অফিসে চুরি
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা পৌর শহরের কলেজ রোডে কিন্তু কমিউনিকেশন গ্রামীনফোন ডিস্ট্রিবিউশন অফিসে চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কলেজ সড়কের নিশান টাওয়ারের তৃতীয় তলায় এ অফিসের জানালার গ্রিলের রড ভেঙে ভেতরে প্রবেশ করে চোরচক্র। অফিসে থাকা একটি মোবাইল ফোন চুরি করে। এছাড়াও অফিসের বিভিন্ন কক্ষে তল্লাশি করে কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে যায়। গতকাল শনিবার সন্ধ্যায় কিন্ত কমিউনিকেশনের মালিক মাহবুবুর রহমান রিঙ্কু জোয়ার্দ্দার সন্ধ্যায় অফিস পরিদর্শন করেন। চুরির খবর পেয়ে এসময় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার ও সেকেন্ড অফিসার এসআই সালাউন্দিন ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ জানায়, অফিস থেকে একটি ভিভো স্মার্ট ফোন চুরি হয়েছে। চোর শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ