বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগর উপজেলা তাঁতী লীগের সদস্যসচিব হলেন বিজন

  • আপলোড তারিখঃ ১৩-০৪-২০২৩ ইং
মুজিবনগর উপজেলা তাঁতী লীগের সদস্যসচিব হলেন বিজন
প্রতিবেদক, মুজিবনগর: সাংগঠনিক কার্যক্রম ঠিকমতো পরিচালনা না করা এবং দলীয় সভায় উপস্থিত না হওয়ায় মেহেরপুরের মুজিবনগর উপজেলা তাঁতী লীগের সদস্যসচিব সেলিম বিশ্বাসকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে নতুন সদস্যসচিব হিসেবে গাউসুল আজম বিজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল বুধবার জেলা তাঁতী লীগের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ধ্যায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপির বাসভবনে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা তাঁতী লীগের আহ্বায়ক নুর ইসলাম সুবাদ। স্বাগত বক্তব্য দেন জেলা তাঁতী লীগের সদস্যসচিব আরিফুল ইসলাম মানিক। এসময় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক খালেক শেখ, মোনাখালী ইউপি সদস্য ও ইউনিয়ন তাঁতী লীগের আহ্বায়ক পালু শেখ, তাঁতী লীগের নেতা রাশেল, হাসিবুল প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ