বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে ট্রাকচাপায় ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

  • আপলোড তারিখঃ ১২-০৪-২০২৩ ইং
কালীগঞ্জে ট্রাকচাপায় ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ শহরে ট্রাকচাপায় টিপু (৪০) নামের এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে শহরের বৈশাখী তেল পাম্পের কাছে এই দুর্ঘটনা ঘটে। তিনি কালীগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, টিপু রাত ৮টার দিকে শহর থেকে বাড়ি ফিরছিলেন। তিনি বৈশাখী তেল পাম্পের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ