জীবননগরে ঈদগাহ কমিটির সভা
- আপলোড তারিখঃ
১০-০৪-২০২৩
ইং
জীবননগর অফিস:
জীবননগর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় ঈদগাহ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। জীবননগর কেন্দ্রীয় ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি আবু মো. আব্দুল লতিফ অমলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আব্দুস সালাম ঈশা, কোষাধ্যক্ষ আবু জাফর, সদস্য আব্দুল মজিদ, মুন্সী ওয়াহেদুজ্জামান, মাজেদুর রহমান মিল্টন, আব্দুস সবুর, হযরত আলী, মাহবুব হেলাল বাবু, উজ্জ্বল উদ্দীন খোকন বিশ^াস, আবু সাঈদ মোহাম্মদ সাদ, শাহাজান সিরাজ, মোমিন মাস্টার, আব্দুর রাজ্জাক বুদো, জাভেদ প্রমুখ। সভায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ, ঈদগাহ রক্ষণাবেক্ষণ বিষয়ে আলোচনা হয়। আর ঈদের নামাজের জামাত সকাল ৮টায় পড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
কমেন্ট বক্স