জীবননগরে এক ব্যবসাপ্রতিষ্ঠানে ৩০ হাজার টাকা জরিমানা
- আপলোড তারিখঃ
১০-০৪-২০২৩
ইং
জীবননগর অফিস:
জীবননগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র থানা—পুলিশের সহযোগিতায় পৌর শহরের পান বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পান বাজারের সোহানা ভ্যারাইটি স্টোরে নকল সিভিট, মেয়াদোত্তীর্ণ তেঁতুলের আচার, রঙ মিশ্রিত চকলেট বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দোকানের মালিক মো. রিপন হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত পণ্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সহযোগিতা করেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মো. আনিসুর রহমান।
কমেন্ট বক্স