বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর ও কার্পাসডাঙ্গায় ইফতার মাহফিল

  • আপলোড তারিখঃ ০৯-০৪-২০২৩ ইং
জীবননগর ও কার্পাসডাঙ্গায় ইফতার মাহফিল
সমীকরণ প্রতিবেদক: জীবননগর ও দামুড়হুদার কার্পাসডাঙ্গায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার পৃথকভাবে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবননগর: জীবননগরে আত্ তাকওয়া মডেল মাদ্রাসার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বাদ আছর মাদ্রাসা প্রাঙ্গনে এর আয়োজন করা হয়। মাদ্রাসার মুহতামিম মুফতি আল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর হিলফুল ফুজুল পরিষদের সভাপতি সাংবাদিক মাজেদুর রহমান লিটন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংক কর্মকর্তা আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী হাবিবুর রহমান প্রমুখ। ইফতার পূর্বে দোয়া পরিচালনা করেন হাফেজ ফয়সাল রশীদ। অনুষ্ঠান পরিচালনা করেন পরিচালনা কমিটির সদস্য আব্দুর রাজ্জাক। কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ইউপি সচিব নাইম হোসেনের উদ্যোগে উপজেলার সকল ইউপি সচিবগণ, হিসাবরক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করে। গতকাল রোববার সন্ধ্যায় কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউপি সচিব হাসানুজ্জামান, কুড়ালগাছি ইউপি সচিব সাহাবুবুর রহমান, নাটুদহ ইউপি সচিব নূর জাহান, জুড়ানপুর ইউপি সচিব আলমগীর হোসেন, নতিপোতা ইউপি সচিব সুজাল উদ্দীন দামুড়হুদা ইউপি সচিব শামীম হোসেন, আন্দুলবাড়ীয়া ইউপি সচিব ফাহিম মুনতাসীর, রায়পুর ইউপি সচিব তানভিরুল কবির, উথলী ইউপি সচিব মহিউদ্দীন, নতিপোতা ইউপি সচিব সুজন আলী, মদনা ইউপি সচিব হারুন অর রশীদ প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ