বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ২০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ০৯-০৪-২০২৩ ইং
আলমডাঙ্গায় ২০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা-পুলিশ অভিযান চালিয়ে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হারদীর কৃষি ক্লাবপাড়া থেকে জীবন আহমেদ (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে তাকে আটক করা হয়। জীবন একই এলাকার গুলিম আলীর ছেলে। স্থানীয়রা জানান, জীবন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করত। তাকে বেশ কয়েকবার নিষেধ করার পরও তিনি মাদক ব্যবসা বন্ধ না করে উল্টো প্রকাশ্যে মাদক বিক্রি শুরু করেন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ অভিযান চালিয়ে ২০টি ট্যাপেন্টাডলসহ জীবনকে আটক করে। পুলিশ জানায়, জীবনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ