বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় আলমসাধু থেকে পড়ে শিশু আহত

  • আপলোড তারিখঃ ০৯-০৪-২০২৩ ইং
চুয়াডাঙ্গায় আলমসাধু থেকে পড়ে শিশু আহত
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার শৈলগাড়ি মোড়ে ভুট্টা বোঝাই আলমসাধু থেকে পড়ে মিরাজ (৭) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। মিরাজ সদর থানার শৈলগাড়ি উত্তরপাড়ার কৃষক শেখ ফরিদের ছেলে। স্থানীরা জানান, শেখ ফরিদ মাঠ থেকে আলমসাধুতে করে ভুট্টা আনছিলেন। এসময় গাড়ির ওপরে বসে ছিল মিরাজ। তারা শৈলগাড়ি মোড়ে পৌঁছালে আলমসাধু থেকে রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হয় মিরাজ। পরে স্থানীয়দের সহযোগিতায় মিরাজকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন শেখ ফরিদ। এ সময় কর্তব্যরত চিকিৎসক সাদিয়া মা আরিজ প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালে ভর্তি রাখেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ