বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার তিন ক্রিকেটারকে শুভেচ্ছা জানালেন মিজাইল জোয়ার্দ্দার

  • আপলোড তারিখঃ ০৯-০৪-২০২৩ ইং
চুয়াডাঙ্গার তিন ক্রিকেটারকে শুভেচ্ছা জানালেন মিজাইল জোয়ার্দ্দার
নিজস্ব প্রতিবেদক: বিকেএসপিতে চান্স পাওয়া চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির তিন ক্রিকেটারকে শুভেচ্ছা জানালেন ক্রিকেট একাডেমির পরিচালনা পরিষদের সহসভাপতি ও এনপিএল ক্রিকেট লিগের চেয়ারম্যান মাহফুজুর রহমান মিজাইল। গতকাল রোববার চুয়াডাঙ্গার একটি রেস্টুরেন্টে তিন ক্রিকেটার ও একাডেমির পরিচালক কোচ ইসলাম রকিবকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে সেখনে ইফতার ও দোয়ার আয়োজন করেন মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল। এসময় তিনি  ক্রিকেটারদের উদ্দেশ্যে বলেন, বিকেএসপিতে গিয়ে আরও ভালো ক্রিকেট খেলে এ জেলার মুখ উজ্জ্বল করতে করতে হবে। বিকেএসপিতে চান্সপ্রান্ত তিন ক্রিকেটার হলো- রাকিবুল ইসলাম রাকিম, সাদি মল্লিক ও সুরাইয়া আক্তার সোনিয়া। এসময় আরও উপস্থিত ছিলেন রাকিবা ইসলাম নীলা।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ