আন্দুলবাড়ীয়া ঘরামীপাড়া জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন
- আপলোড তারিখঃ
০৮-০৪-২০২৩
ইং
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ঘরামীপাড়া জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ছাদ ঢালাই উপলক্ষে দোয়ার আয়োজন করা হয়। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান হাফিজ।
বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, আন্দুলবাড়ীয়া ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সভাপতি শাহ মো. আনোয়ার হুসাইন, সিনিয়র সহসভাপতি ও আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুজ্জামান, ঘরামীপাড়া জামে মসজিদের খতিব ও ইমাম হাফেজ মিজানুর রহমান এবং সমাজসেবক মহাসিন আলী খান।
এসময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির উপদেষ্টা বিশারত আলী, ফকির মোহাম্মদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ শুকুর আলী, জমিদাতা আব্দুর রহমান, করম আলী, ফরমান আলী, আরমান আলী, শুকুর আলী, সদস্য ইকরামুল হক প্রমুখ। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুজ্জামান।
কমেন্ট বক্স