বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শৈলকুপা ও হরিণাকুণ্ডুতে পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ০৮-০৪-২০২৩ ইং
শৈলকুপা ও হরিণাকুণ্ডুতে পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের পায়রা চত্বর এলাকা থেকে ৫ শ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার চাপড়ি গ্রামের দয়াল চন্দ্রের ছেলে দীপ্ত কুমার বিশ্বাস (৩৫), একই গ্রামের মুন্সি রফিকুলের ছেলে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মো. তৌহিদুল ইসলাম (৩৬) ও নৃশিংহপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে মো. হযরত আলী (২০)। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. সোহেল রানা জানান, পুলিশ সুপার মো. আশিকুর রহমানের নির্দেশে পুলিশের একটি টহল দল শহরের পায়রা চত্বরে অবস্থান নেয়। এসময় মাদক ব্যবসায়ী দীপ্ত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ তাকে আটক করে। পরে তার দেওয়া তথ্য অনুসারে তৌহিদ ও হযরত আলীকে গ্রেপ্তার করা হয়। এদিকে, হরিণাকুণ্ডুু উপজেলার চাঁদপুর এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে তিন কেজি গাঁজাসহ কুষ্টিয়ার পিয়ারপুর গ্রামের মহিউদ্দীনের ছেলে শাহিনুর রহমান ঠান্ডুকে আটক করেছে র‌্যাব। একই দিন শৈলকুপা বাজারের চৌরাস্তার মোড় থেকে ১৯৫ পিস ইয়াবাসহ একই উপজেলার বিজুলিয়া গ্রামের বিল্লাল জোয়ারদারের ছেলে হৃদয় জোয়ারদারকে গ্রেপ্তার করা হয়।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ