চুয়াডাঙ্গায় সাধারণ মানুষের মধ্যে ইফতার বিতরণ
- আপলোড তারিখঃ
০৭-০৪-২০২৩
ইং
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে ইফতার বিতরণ করেছে স্টার ক্লাব। গতকাল বৃহস্পতিবার বিকেলে ইফতার বিতরণ করা হয়। প্রধান অতিথি থেকে সাধারণ মানুষের হাতে ইফতার তুলে দেন জেলা যুবলীগের আহব্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সদস্য আবু বক্কর সিদ্দিক আরিফ, যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুম, রামিম হাসান সৈকত, স্টার ক্লাবের সভাপতি রিয়াজুদ্দিন আহমেদ জোয়ার্দ্দার মিন্টু, সাধারণ সম্পাদক নয়ন হোসেন প্রমুখ।
কমেন্ট বক্স