জীবননগরে ৮০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
- আপলোড তারিখঃ
০৭-০৪-২০২৩
ইং
জীবননগর অফিস:
জীবননগর থানা-পুলিশ অভিযান চালিয়ে ৮০ বোতল ফেনসিডিলসহ মো. জাফর আলী (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধার নেতৃত্বে এসআই মো. নাহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে। জাফর আলী সীমান্ত ইউনিয়নের নতুনপাড়ার আয়নাল মন্ডলের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়ায় অভিযান চালিয়ে ৮০ বোতল ফেনসিডিলসহ জাফর আলীকে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
কমেন্ট বক্স