বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় মোটরসাইকেলের ধাক্কায় শিশু জখম

  • আপলোড তারিখঃ ০৫-০৪-২০২৩ ইং
দামুড়হুদায় মোটরসাইকেলের ধাক্কায় শিশু জখম
সমীকরণ প্রতিবেদক: দামুড়হুদায় মোটরসাইকেলের ধাক্কায় সোয়াদ (৫) নামের এক শিশু গুরুতর জখম হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলার জুড়ানপুর ইউনিয়নের মাজারপোতা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সোয়াদ একই গ্রামের আব্দুল মোমিনের ছেলে। আহত সোয়াদের মা সাথী বলেন, ‘সকালে বাড়ির সামনের পাকা রাস্তা দৌঁড়ে পার হওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার ওপর ছিটকে পড়ে সোয়াদ। এতে সে গুরুতর জখম হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলার চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সোয়াদকে সদর হাসপাতালে রেফার্ড করে।’ স্থানীয়রা জানায়, মোটরসাইকেল চালকের নাম হৃদয় (১৯)। সে জুড়ানপুর গ্রামের আল মাসুম বাবুর ছেলে। দুর্ঘটনার পর সে মোটরসাইকেল নিয়ে সেখান থেকে পালিয়ে যায়।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ