বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ০২-০৪-২০২৩ ইং
ঝিনাইদহে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
সমীকরণ প্রতিবেদন: ঝিনাইদহ থেকে সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানার আসামি মো. কিবরিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ (ঝিনাইদহ ক্যাম্প)। গতকাল রোববার ঝিনাইদহ সদর থানার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কিবরিয়া ঝিনাইদহ সদর উপজেলার শালিয়া গ্রামের আলা সরদারের ছেলে। ঝিনাইদহ র‌্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব-৬ জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে ঝিনাইদহের জিআর- ৯২/১৪ এর ৩২৩ পেনাল কোডের একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সদর থানার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অবস্থান করছে। এর পরিপ্রেক্ষিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ