বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির কার্যভার ও শপথ গ্রহণ অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০২-০৪-২০২৩ ইং
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির কার্যভার ও শপথ গ্রহণ অনুষ্ঠিত
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা কার্যভার গ্রহণ ও শপথ নিয়েছেন। গতকাল শনিবার  সন্ধ্যা ৭টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ কার্যালয় এ শপথ ও কার্যভার গ্রহণ উপলক্ষে এক অনুষ্ঠানের আযোজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা এবং জেলা আওয়ামী লীগের সাবেক যগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. আবু তালেব বিশ্বাস। শপথ নেন নবনির্বাচিত কমিটির সভাপতি কবি নজমুল হেলাল, সহসভাপতি অ্যাড. বজলুর রহমান, আনছার আলী, সাধারণ সম্পাদক নজির আহমেদ, সহসাধারণ সম্পাদক সুমন ইকবাল, অর্থ সম্পাদক রিচার্ড রহমান, দপ্তর সম্পাদক ইদ্রিস আলী মন্ডল, প্রচার ও প্রকাশনা সম্পাদক হোসেন মোহাম্মদ ফারুক, লোক সাহিত্য বিষয়ক সম্পাদক আহাদ আলী মোল্লা, শিশু-কিশোর বিষয়ক সম্পাদক রাবেয়া খাতুন রাবু, গ্রন্থাগার বিষয়ক সম্পাদক জামিয়া মেহজাবিন রোজা এবং নির্বাহী সদস্য গোলাম কবীর মুকুল ও হোসেন জাকির। পরে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহয়োগী অধ্যাপক মুন্সি আবু সাইফ, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক কাজল মাহমুদ এবং সোনালী ব্যাংক, কোর্ট বিল্ডিং শাখা ব্যবস্থাপক ইব্রাহিম খলিল।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ