বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

  • আপলোড তারিখঃ ২৯-০৩-২০২৩ ইং
ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় আল-আমিন নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে ঝিনাইদহ শহরের আরাপপুরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সদর উপজেলার ভড়ুয়াপাড়া গ্রামের আল-আমিন হোসেন ইজিবাইক নিয়ে আরাপপুরে যাচ্ছিলেন। তিনি ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের কুদ্দুস অটোর সামনে ইজিবাইক ঘোরাতে গেলে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় আল-আমিন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঝিনাইদহ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ