দামুড়হুদায় কৃষিসেবায় সুশাসন প্রতিষ্ঠায় মতবিনিময় সভা
- আপলোড তারিখঃ
২৯-০৩-২০২৩
ইং
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলায় কৃষি সেবায় সুশাসন প্রতিষ্ঠা ও কৃষকদের ক্ষমতায়ন প্রকল্প (চাষাবাদ) গভীর নলকূপ, এলএলপি, সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্প মালিক, সভাপতি, সেক্রেটারি ও ম্যানেজারগণের সঙ্গে সেচমূল্য সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা তিনটায় দামুড়হুদা উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা শিল্পকলা অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় সভাটি বাস্তবায়ন করে রিসো।
উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক জোটের সাধারণ সম্পাদক অধ্যাপক শাহাজান আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস, উপজেলা কৃষক জোটের সভাপতি ইমতিয়াজ হোসেন, সিনিয়র সহসভাপতি সামসুল ইসলাম, সাধারণ সম্পাদক আজাদুর রহমান, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য হাসিনা বেগম, উপ-সহকারী কৃষি অফিসার মেহেদী হাসান, জালাল আহম্মেদ, বিএডিসি ক্ষুদ্র সেচ প্রকল্প অফিসার দিদার-ই-খোদা, রিসোর প্রোগ্রাম অফিসার আদিল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফুল ইসলাম মিলন, সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, মনিটারিং ও ডকুমেন্টসন অফিসার দারুল ইসলামসহ ইউনিয়ন কৃষক জোটের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় ছিলেন প্রকল্প সমন্বয়কারী অফিসার মশিউর রহমান।
কমেন্ট বক্স