রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরের পথ সভায় পিচ এ্যাম্বাসিডর জাকির হোসেন : দূর্নীতি ও ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাই

  • আপলোড তারিখঃ ০৪-০৮-২০১৭ ইং
মুজিবনগরের পথ সভায় পিচ এ্যাম্বাসিডর জাকির হোসেন : দূর্নীতি ও ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাই
মুজিবনগর প্রতিনিধি: কেন্দ্র কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামে গনসংযোগ করেন পিচ অ্যাম্বাসিডর ও মেহেরপুর জেলা বিএনপির সদস্য জাকির হোসেন। তিনি মুজিরনগর উপজেলার রামনগর, শিবপুর, রশিকপুর ও মোনাখালিতে পথ সভা করেন। এসময় পথ সভায় জাকির হোসেন বলেন, দেশ আজ ধর্ষকদের অভায়ারন্যে পরিনিত হয়েছে। খুন-গুম অপহরনের মাধ্যমে বাংলাদেশকে আতংকিত জনপদে পরিনত করা হয়েছে। বাংলাদেশের মানুষ এসব থেকে মুক্তি চাই। ভোটের অধিকার বা স্বাধীনতা সু-শাসন, আইনের শাসন নিশ্চিত করতে হলে এই সহায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যাবস্থা করতে হবে। এসব পথ সভায় অন্যদের মধ্য উপস্থিত ছিলেন হামিদ খান গাজু, ইদ্রিস আলী, আশাদুল হক, বাবুল বিশ্বাস, রায়হানুল ইসলাম, মাজেদ খান, মনির মেম্বার, ভুট্রো মেম্বার, যুবদল নেতা আশাদুল হক, আজগর আলী, হাসেমসহ বিএনপি ও অংগসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক