হারদী ও কালিদাশপুরে স্মরণ সভা অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
২৯-০৩-২০২৩
ইং
সমীকরণ প্রতিবেদক:
আলমডাঙ্গা উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি আব্দুল জব্বার বাবলুর আত্মার মাগফিরাত কামনায় স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটায় আলমডাঙ্গার হারদী ও সাড়ে পাঁচটায় কালিদাশপুর ইউনিয়ন বিএনপি পৃথকভাবে এ সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে। আলমডাঙ্গা উপজেলা হারদী বাজারে অনুষ্ঠিত সভাটির সভাপতিত্ব করেন হারদী ইউনিয়ন বিএনপির সভাপতি মোব্বাশেরুজ্জাম খান প্রবাস ও কালিদাশপুরে অনুষ্ঠিত সভাটির সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি বাবলু মিয়া। পৃথক দুটি সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুবকর সিদ্দিক আবু, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মির্জা ফরিদুল ইসলাম শিপলু, আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হেসোন জোয়ার্র্দ্দার, আলমডাঙ্গা উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, গোলাম হোসেন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির নেতা এমদাদুল হক ডাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কামাল আজাদ ও হারদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।
কালিদাসপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন লালনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানউল্লাহ আমান, আরিফ আহমেদ শিপ্লব, আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম, পৌর সদস্যসচিব সাইফুল আলম কনক, আলমডাঙ্গা উপজেলার ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান শুভ, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, শাহারুজ্জামান শাহারু প্রমুখ।
কমেন্ট বক্স