বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পানি ভেবে তারপিন পানে শিশু অসুস্থ

  • আপলোড তারিখঃ ২৮-০৩-২০২৩ ইং
চুয়াডাঙ্গায় পানি ভেবে তারপিন পানে শিশু অসুস্থ
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পানি ভেবে তারপিন পানে সোয়াইবা (২) নামের এক শিশু গুরুতর অসুস্থ হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ায় এ ঘটনা ঘটে। সোয়াইবা তারপিন পানে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। শিশু সোয়াইবা ইসলামপাড়ায় মো. রাসেলের মেয়ে। পারিবারের সদস্যরা জানায়, গতকাল দুপুর ১২টার দিকে বাড়ির বারান্দায় খেলছিল সোয়াইবা। বাড়ির গ্রিলে রঙ করার জন্য গ্রিলের পাশেই একটি বোতলে তারপিন তেল রাখা ছিলো। সোবাইবা পানি ভেবে সেই বোতল থেকে তারপিন তেল পান করে। এসময় সে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান মিলন বলেন, ‘প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে ভর্তি রাখা হয়েছে। তার অবস্থা শঙ্কামুক্ত।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ