বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আব্দুল জব্বার বাবলু ছিলেন অনুকরণীয় আদর্শ

  • আপলোড তারিখঃ ২৮-০৩-২০২৩ ইং
আব্দুল জব্বার বাবলু ছিলেন অনুকরণীয় আদর্শ
সমীকরণ প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি মরহুম আব্দুল জব্বার বাবলুর আত্মার মাগফিরাত কামনায় স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটায় খাসকররা কলেজ মাঠে খাসকরা ইউনিয়ন বিএনপি এ স্মরণ সভার আয়োজন করে। ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুর রশিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আব্দুল জব্বার বাবলুর মৃত্যু দলের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি আমৃত্যু দলের জন্য সংগ্রাম করে গেছেন। তিনি ছিলেন অনুকরণীয় আদর্শ। তাঁর সংগ্রামকে বিজয়ে রুপ দিতে হলে আপনাদেরকে চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে।’ সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, মির্জা ফরিদুল ইসলাম শিপলু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, খাসকররা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মানোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মাস্টার, যুগ্ম সম্পাদক ফরিদুল ইসলাম, যুবদল নেতা সাফায়েত হোসেন ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাসিম পারভেজ। খাসকররা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান পিণ্টুর উপস্থাপনায় স্মরণ সভা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম, নাগদাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, খাসকররা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুস সাত্তার, সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা বিএনপির অন্যতম নেতা আনছার আলী বিশ্বাস, হাজী আহমেদ আলী মালিতা, সোলাইমান হক মাস্টার, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি এহসানুল হক স্বরাজ, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, আরিফ আহমেদ শিপ্লব, সাইমুম আহমেদ ইকবাল, সাইমুজ্জামান মিশা, সাংস্কৃতিক সম্পাদক ইমরান হোসেন, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী, শাহরুখ আহমেদ, খাসকররা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রমজান আলী বিপ্লবসহ অন্যান্য নেতৃবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ