বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় দুই দিনব্যাপী সাধু সংঘ ও মিলন মেলা

  • আপলোড তারিখঃ ২৮-০৩-২০২৩ ইং
চুয়াডাঙ্গায় দুই দিনব্যাপী সাধু সংঘ ও মিলন মেলা
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় দরবেশ হেদায়েত শাহের ১৪তম ও আরিছন নেছা ফকিরানির ১০তম স্মরণ উৎসব উপলক্ষে ৫২তম সাধু সংঘ ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গার বহালগাছি গ্রামে লালন ভক্ত আশ্রমে অনুষ্ঠিত দুই দিনব্যাপী সাধু সংঘ ও মিলন মেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজিম উদ্দীন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান মানিক, শংকরচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিলুয়ার হোসেন ও সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জহুরুল আলম। বহালগাছি লালন ভক্ত সঙ্গ আশ্রমের ভক্তবৃন্দ এ স্মরণ উৎসবের আয়োজন করে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ