বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

  • আপলোড তারিখঃ ২৫-০৩-২০২৩ ইং
কার্পাসডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রোট সজল কুমার দাস এ জরিমানা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মূল্যতালিকা ও কেনা মালামালের রশিদ দেখাতে না পারায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় কার্পাসডাঙ্গা বাজারের ইউনুস স্টোরকে এক হাজার টাকা ও বিল্লাল স্টোরকে ৫ শ টাকা জরিমানা করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস ব্যবসায়ীদের মূল্যতালিকা ছাড়া কোনো মালামাল বিক্রি ও রশিদ ছাড়া কোনো মালামাল কেনা যাবে না বলে সতর্ক করেন। অভিযানে সহযোগিতা করে দামুড়হুদা মডেল থানা-পুলিশের একটি দল।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ