বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ঋণের বোঝা সহ্য করতে না পেরে কৃষকের আত্মহত্যা!

  • আপলোড তারিখঃ ২৫-০৩-২০২৩ ইং
দামুড়হুদায় ঋণের বোঝা সহ্য করতে না পেরে কৃষকের আত্মহত্যা!
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামে ঋণের বোঝা সহ্য করতে না পেরে আইনাল হক (৫৫) নামের এক কৃষক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার সকালে দামুড়হুদা সদর ইউনিয়নের মোক্তারপুর মোল্লাপাড়ায় নিজের পানবরজের মধ্যে মেহগনি গাছ থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। আইনাল হক একই গ্রামের পুটে আলীর বড় ছেলে। আইনালের ভাই মতিয়ার রহমান বলেন, ‘আমার বড় ভাই অনেক আগেই আলাদা জায়গায় (মোক্তারপুর মাঝপাড়ায়) বাড়ি করে পরিবার নিয়ে থাকতেন। তিনি বিভিন্ন এনজিও থেকে ৩ থেকে ৪ লাখ টাকা ঋণ নিয়েছেন। ঋণের টাকা পরিশোধ করা নিয়ে তিনি প্রায় সময় দুশ্চিন্তার ভেতর থাকতেন। এ জন্য হতাশায় ভুগছিলেন। সেখান থেকেই অভিমান করে গলায় ফাঁস নিয়ে তিনি আত্মহত্যা করেছেন।’ আইনালের মা নিহারুন খাতুন বলেন, ‘আইনাল শনিবার সকাল ৮টার দিকে নিজের পানের বরজে কাজ করার জন্য বাড়ি থেকে বের হয়েছিল। পরে পানের বরজে গিয়ে দেখি আইনাল পানের বরজের মেহগনি গাছের ডালের সঙ্গে গলায় নসিমন দড়ি দিয়ে ঝুলছে। আমি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে গাছ থেকে নিচে নামিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পায়।’ এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। তাই ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ