বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সাঁতার প্রশিক্ষণ ও সনদ বিতরণকালে নঈম হাসান জোয়ার্দ্দার

  • আপলোড তারিখঃ ২৪-০৩-২০২৩ ইং
চুয়াডাঙ্গায় সাঁতার প্রশিক্ষণ ও সনদ বিতরণকালে নঈম হাসান জোয়ার্দ্দার
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ১০ দিনের সাঁতার প্রশিক্ষণ ও কোর্স সমাপনী সনদ বিতরণ সম্পন্ন হয়েছে। গত ১৪ মার্চ চুয়াডাঙ্গা শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ১০ দিনের এ প্রশিক্ষণে চুয়াডাঙ্গা জেলা শহরের ৪টি বালিকা বিদ্যালয় থেকে ২০ জন বালিকা ও ৪টি বালক উচ্চবিদ্যালয়ের ২০ জন বালককে সাঁতার প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম সংলগ্ন শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে এ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের  ইনচার্জ ও চুয়াডাঙ্গা সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির আহাদ জোয়ার্দ্দার। অনুষ্ঠানে প্রধান অতিথি নঈম জোয়ার্দ্দার বলেন, ‘সাঁতার প্রশিক্ষণ একটি গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় জলক্রীড়া। নদীমাতৃক বাংলাদেশে পানিজনিত যেকেনো দুর্ঘটনা থেকে বাঁচতে হলে সাঁতার প্রশিক্ষণ গ্রহণ করার কোনো বিকল্প নেই। সাঁতারকে শুধু জীবন রক্ষাকারী জলক্রীড়া হিসেবেই বিবেচনা করা হয় না, এটাকে কর্মসংস্থানের মাধ্যম হিসেবেও মূল্যায়ন করা হয়। কারণ সেনা বাহিনী, নৌ-বাহিনী, বিমান বাহিনী, বিজিবিসহ যেকোনো ডিফেন্সিভ চাকরির ক্ষেত্রে সাঁতারকে অগ্রাধিকার দেওয়া হয়। তাই সকলকে বিশেষ করে তরুণ উদীয়মান শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সাঁতার প্রশিক্ষণ গ্রহণ করা জরুরি।’ ১০ দিনের সাঁতার প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষণ প্রদান করেন প্রধান প্রশিক্ষক ইসলাম রকিব, সহকারী প্রশিক্ষক দিলরুবা খুকু ও রিক্তা ইসলাম। সমাপনী অনুষ্ঠানের শেষে সাঁতার প্রশিক্ষণ গ্রহণকারী শিক্ষার্থীদের কোর্স সমাপনী সনদ প্রদান করা হয়।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ