বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে কৃষকদের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ

  • আপলোড তারিখঃ ২৪-০৩-২০২৩ ইং
ঝিনাইদহে কৃষকদের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে ৩ হাজার ৪৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে এসব বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী, জেলা প্রশিক্ষণ অফিসার বিজয় কৃষ্ণ হালদার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত প্রমুখ। কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে আউশ ও পাটের আবাদ বৃদ্ধির লক্ষ্যে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার বিভিন্ন গ্রামের ১ হাজার ৩৫০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি ধানের বীজ ও ২০ কেজি রাসায়নিক সার এবং ২ হাজার ১ শ কৃষককের প্রত্যেককে ১ কেজি পাটবীজ দেওয়া হয়।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ