বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

  • আপলোড তারিখঃ ২৩-০৩-২০২৩ ইং
খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গা সদরের খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ, এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও ২০২২ সালে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ও অবিভাবকদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় পবিত্র কুরআন ও গীতা পাঠের মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠানের মূল কার্যক্রম। সহকারী সিনিয়র শিক্ষক হারুন অর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন গড়াইটুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান রাজু। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও গড়াইটুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন খোকন, এএসএম খালেকুজ্জামান খালেক মাস্টার, গড়াইটুপি ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ফারুক হোসেন চাঁন প্রমুখ। অনুষ্ঠান শেষে বিদায়ী ১৩০ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষা-সামগ্রী উপহার ও নবীন ১২৫ জন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহারুল ইসলাম।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ