বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জিয়া প্রজন্ম দলের চুয়াডাঙ্গা জেলা কমিটি ভুয়া

  • আপলোড তারিখঃ ২৩-০৩-২০২৩ ইং
জিয়া প্রজন্ম দলের চুয়াডাঙ্গা জেলা কমিটি ভুয়া
জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো. শাহিনুর মল্লিক জীবন ও মহাসচিব সারোয়ার হোসেন রুবেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লন্ডন প্রবাসী মো. মাসুদ ও শহিদুল ইসলাম নামের দুজন ভুয়া ব্যক্তির নামে চুয়াডাঙ্গা জেলা জিয়া প্রজন্ম দলের একটি কমিটির অনুমোদন দিয়েছে। সেই কমিটির কোনো গ্রহণযোগ্যতা নেই। বিজ্ঞপ্তিতে ভুয়া এ কমিটি থেকে জিয়া প্রজন্ম দলের নেতা-কর্মীদের বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির অনুমোদন দিয়েছে জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান। তাঁর স্বাক্ষরিত পত্রে জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান হলেন শাহী- নূর মল্লিক জীবন, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. সারোয়ার হোসেন রুবেল। বিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা জেলা কমিটির সকল নেতা-কর্মীর নিকট সঠিক তথ্য-প্রমাণের ভিত্তিতে জিয়া প্রজন্ম দল করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার নির্দেশনা দেওয়া হয়। লন্ডন প্রবাসী মো. মাসুদ ও শহিদুল ইসলাম নামে দেওয়া চুয়াডাঙ্গা জেলা জিয়া প্রজন্ম দলের ভুয়া কমিটি অবৈধ বলে ঘোষণা করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ