বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুড়ুলগাছিতে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

  • আপলোড তারিখঃ ২৩-০৩-২০২৩ ইং
কুড়ুলগাছিতে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রতিবেদক, কুড়ুলগাছি: দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নে ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার বেলা তিনটায় কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউপি চেয়ারম্যান মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করায় আমি আয়োজকদের ধন্যবাদ জানাই। এছাড়া ধন্যবাদ ও শুভেচ্ছা জানায় জিপিএ-৫ প্রাপ্ত সকল শিক্ষার্থীকে। তোমরা আমাদের এই সোনার বাংলাদেশের আগামী দিনের চালিকাশক্তি হবে। তোমরা হবে দেশ ও জাতির ভবিষ্যৎ। তোমরা শুধু মেধাবী হলেই চলবে না, তোমাদের ভালো মানুষ হতে হবে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুল্লাহ বাহার, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, আবকাইজার নিম্ন্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালক আবু হেনা, কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীন, সদাবরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল্লাহ, দামুড়হুদা উপজেলা সাংবাদিক সমিতির নবনির্বাচিত সভাপতি আলী আজগর সোনা, কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের সচিব শাহাবুবুর রহমান প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য দেলোয়ার হোসেন বিপু। কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমাপনী বক্তব্যে বলেন, কুড়ুলগাছি ইউনিয়নের মেধাবী কোনো ছাত্র-ছাত্রী কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হতে আর্থিক সহযোগিতার প্রয়োজন হলে তিনি সহযোগিতা করবেন। অনুষ্ঠানের শেষে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। ২০২২ সালে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ২৬ জন এবং এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ১৮ জন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ