বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

লোকনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • আপলোড তারিখঃ ২৩-০৩-২০২৩ ইং
লোকনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার লোকনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল চারটার দিকে বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলের সভাপতি জিল্লুর রহমান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মন্জু। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার নাসির উদ্দীন ও নূর ইসলাম। এছাড়া নতিপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ামিন আলী, হাউলী ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুহিদুল হক সেণ্টু, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, লোকনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি কাওসার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ