বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনী উপজেলার সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

  • আপলোড তারিখঃ ২২-০৩-২০২৩ ইং
গাংনী উপজেলার সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের গাংনীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজিয়া সিদ্দিকা সেতু। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাজিয়া সিদ্দিকা সেতু গত সোমবার গাংনী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, সাধারণ সম্পাদক মাহাবুব আলম, গাংনী রিপোর্টার্স ক্লাবের সভাপতি আনারুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সূর্যোদয়ের প্রধান নির্বাহী সম্পাদক আল আমীন, গাংনী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এন পাভেল, দৈনিক আমাদের সূর্যোদয়ের ভারপ্রাপ্ত সভাপতি আতিক স্বপন, নির্বাহী সম্পাদক জুলফিকার আলী কানন, যায়যায়দিন ও ৭১ টিভির প্রতিনিধি মজনুর রহমান আকাশ, মোহনা টিভির প্রতিনিধি ফারুক আহমেদ, বাংলাটিভির প্রতিনিধি আক্তারুজ্জামান, মানবজমিন পত্রিকার প্রতিনিধি সাহাজুল সাজু, জবাবদিহি প্রত্রিকার প্রতিনিধি এ সিদ্দিকী শাহিন, লাখোকণ্ঠের প্রতিনিধি রফিকুল আলম বকুল, তৃতীয়মাত্রার প্রতিনিধি তোফায়েল হোসেন, গ্লোবাল টিভির প্রতিনিধি রাব্বী আহমেদ, দৈনিক সমাচার ও পশ্চিমাঞ্চলের প্রতিনিধি মাজিদ আল মামুন, দৈনিক দেশতথ্য ও আরশীনগরের প্রতিনিধি মাহাবুল ইসলাম। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা নির্বাহী অফিসার। গাংনীর উন্নয়ন নিয়ে প্রশ্নের জবাবে তিনি রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ, সর্বোপরি প্রশাসনিক কার্যক্রমে তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। এসময় সাংবাদিকদের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন সাংবাদিকবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ