বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হারদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কৃষক লীগের কমিটি গঠন

  • আপলোড তারিখঃ ২২-০৩-২০২৩ ইং
হারদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কৃষক লীগের কমিটি গঠন
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কৃষক লীগের কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় কমিটি গঠন উপলক্ষে উদয়পুর রয়েল ক্লাব প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হারদী ইউনিয়ন কৃষক লীগের সহসভাপতি রতন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ও হারদী গ্রামের সন্তান অধ্যাপক নাজমুল ইসলাম পানু। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সভাপতি এম আজিজুল হক, আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সহসভাপতি আবুল কাসেম ও আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক ফজলুর রহমান। আলমডাঙ্গা পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. সাহাবুল হকের পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর কৃষক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক টিনু, আলমডাঙ্গা পৌর ২ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মণ্টু মিয়া, কুমারী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রজব আলী, হারদী ইউনিয়ন কৃষক লীগের সদস্য আমির, হামিদুল ইসলাম মিঠু, আলতাফ হোসেন, নবীছদ্দিন প্রমুখ। আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে মহিউদ্দিন চয়েনকে সভাপতি এবং ইকারুল হককে সাধারণ সম্পাদক এবং ইউনুচ আলী, কাবের আলী ও সিরাজুল লস্করকে সহসভাপতি এবং রইসউদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যের কমিটি গঠন করা হয়।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ