বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে গাঁজাসহ আটক দুজনের জেল-জমিরানা

  • আপলোড তারিখঃ ২১-০৩-২০২৩ ইং
চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে গাঁজাসহ আটক দুজনের জেল-জমিরানা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুজনকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ১৫০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়। পরে সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়া ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে সাজাসহ জরিমানা করেন। সাজাপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার পশুহাট পাড়ার মৃত নজরুল ইসলাম পান্নার ছেলে জিলাম শেখ (৫১) ও সদর উপজেলার গাড়াবাড়িয়া ছাগলা পাড়ার গোলাম রব্বানির ছেলে মিনারুল ইসলাম (৩৫)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়ার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, উপ-পরিদর্শক আকবর হোসেন ও সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ জিলাম শেখকে আটক করেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলা গাড়াবাড়িয়া গ্রামের ছাগলা পাড়ায় মিনারুলের বাড়িতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ তাকে আটক করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়া ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জিলাম শেখকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা জরিমানা করেন। একই সঙ্গে মিনারুল ইসলামকে ১ বছরের বিরাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা করে জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ