বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে ৩ ইটভাটা মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ১৮-০৩-২০২৩ ইং
গাংনীতে ৩ ইটভাটা মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরের গাংনীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন ইটভাটা মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সড়কে মাটি ফেলে মানুষ ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটানোর অপরাধে তাদের জরিমানা করা হয়। গতকাল শুক্রবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশন (ভূমি) নাদির হোসেন শামিম এ জরিমানা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গাংনী উপজেলার ধানখোলা সড়ক দিয়ে ইটভাটার মালিকেরা মাটি নিয়ে যায়। এসময় গাড়ি থেকে কিছু মাটি পড়ে সড়ক বেহাল হচ্ছিল। এতে চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। গতকাল সরেজমিনে এর সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আস্থা ব্রিকসকে ২০ হাজার, দোয়েল ব্রিকসকে ১৫ হাজার ও পান্না ব্রিকসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন ২০১৩ এর ১৫(১) ধারায় এ জরিমানা আদায় করা হয় বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ