বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

লেডিস ক্লাব ও জেলা মহিলা ক্রিড়া সংস্থার আয়োজনে শিশুদের মাঝে পোশাক বিতরণ

  • আপলোড তারিখঃ ১৭-০৩-২০২৩ ইং
লেডিস ক্লাব ও জেলা মহিলা ক্রিড়া সংস্থার আয়োজনে শিশুদের মাঝে পোশাক বিতরণ
নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উপলক্ষে লেডিস ক্লাব ও জেলা মহিলা ক্রিড়া সংস্থার আয়োজনে আলোচনা সভা ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের লেডিস ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধা বঞ্চিত শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেন লেডিস ক্লাব ও মহিলা ক্রিড়া সংস্থার সভাপতি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক পত্মী মেহেনাজ খান (বাঁধন)। `` জেলা লেডিস ক্লাব ও জেলা মহিলা ক্রিড়া সংস্থার সহসভাপতি নাহিদ হাসান তিশার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পত্মী রুবাইয়া মোস্তফা সিনথিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম, চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র সুলতানা আঞ্জু রত্মা, জেলা মহিলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক সেলিনা খাতুন। এ সময় আরও উপস্থিত ছিলেন, নেজারত ডেপুটি কালেক্টর সাদাত হোসেন, সহকারী কমিশনার নূর পেয়ারা বেগম, নাইমা জাহান সুমাইয়া, সাবেক জেলা পরিষদ সদস্য নুরুন্নাহার কাকলি প্রমুখ। এর আগে জেলা লেডিস ক্লাব ও মহিলা ক্রিড়া সংস্থার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ