বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা পৌর ২ নম্বর ওয়ার্ড আ.লীগের পরিচিতি সভায় টোটন জোয়ার্দ্দার

  • আপলোড তারিখঃ ১৫-০৩-২০২৩ ইং
চুয়াডাঙ্গা পৌর ২ নম্বর ওয়ার্ড আ.লীগের পরিচিতি সভায় টোটন জোয়ার্দ্দার
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মূল কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটায় প্রাঙ্গণে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মনে রাখতে হবে বঙ্গবন্ধু সবসময়ই খেটে খাওয়া দরিদ্র মানুষের অধিকার আদায়ের জন্য রাজনীতি করতেন। সেই আদর্শকে বাস্তবায়ন করতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুনরায় সরকার গঠন করে দেশবাসীর সেবা করতে হবে। বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করতে সকল মানুষের ঘরে ঘরে গিয়ে উন্নয়নের সত্য সংবাদটি পৌঁছে দিতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গায় বিপুল ভোটে নৌকার বিজয় নিশ্চিত করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ও দলীয় নির্দেশনা মেনে চলতে হবে আমাদের।’ এসময় নতুন কমিটির সবাইকে দলের কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করার আহবান জানান তিনি। বিশেষ অতিথি হিসেবে চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আলাউদ্দিন হেলা, সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের, সাবেক উপ-প্রচার সম্পাদক মো. শওকত আলী বিশ্বাস, সাবেক কার্যনির্বাহী সদস্য অ্যাড. বেলাল হোসেন ও জেলা যুবলীগের সাবেক আহ্বাহক আরেফিন আলম রঞ্জু। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক বিশ্বাস, সহসভাপতি আব্দুস সালাম, জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি তৌহিদুর রহমান চন্দন, জেলা যুবলীগ নেতা সিরাজুল ইসলাম আসমান, মিরাজুল ইসলাম কাবা, শেখ সেলিম, টুটুল, সুমন ইকবাল, পৌর সকল ওয়ার্ডের সভাপতি/সাধারণ সম্পাদক, ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ, এলাকার দলীয় গণ্যমান্যব্যক্তিবর্গ, যুবলীগ, ছাত্রলীগ নেতা আকাশসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. হাফিজুর রহমান লাল্টু। এরপর প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা নতুন কমিটির সকল সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ